×

ঢাকা

ইসলামিক বক্তা মাওলানা মো. সানাউল্লাহ নূরীর ইন্তেকাল

Icon

আবদুস ছাত্তার, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১৭ পিএম

ইসলামিক বক্তা মাওলানা মো. সানাউল্লাহ নূরীর ইন্তেকাল

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির, মুহতামিম, ইমাম ও খতিব এবং আনন্দবাজার কারিমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, প্রখ্যাত ইসলামিক বক্তা মাওলানা মো. সানাউল্লাহ নূরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার এলাকায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

মরহুম সানাউল্লাহ নূরী ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৩ আসনে (হাতপাখা প্রতীক) সংসদ সদস্য পদে নির্বাচন করেন। তিনি নারায়ণগঞ্জ জেলা মুজাহিদ কমিটির সাবেক সদর ছিলেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সোমবার (২৭ এপ্রিল) বাদ জোহর আনন্দবাজার বালুর মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আনন্দবাজার কারিমিয়া মাদ্রাসা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়াসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

বজ্রপাতে ৯ জনের মৃত্যু

ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর, আলোচনার আগে ৫ শর্ত

ইসরায়েলকে কঠোর বার্তা লেবাননের সশস্ত্র গোষ্ঠীর, আলোচনার আগে ৫ শর্ত

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

৪ মে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ, থাকছে না সুপার লিগ

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

বিশ্বকাপের আগে চোটের কবলে এমবাপ্পে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App