×

ঢাকা

পেনশনের টাকা তুলতে ঘুষ: অনৈতিক প্রস্তাব স্বাস্থ্যকর্মীর

Icon

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০২:০৬ পিএম

পেনশনের টাকা তুলতে ঘুষ: অনৈতিক প্রস্তাব স্বাস্থ্যকর্মীর

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারী (কাম) হিসাবরক্ষক কামরুল হাসানের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, প্রতারণা এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণির প্রয়াত কর্মচারী সুফিয়া খাতুনের মেয়ে আরিফার কাছ থেকে মায়ের পেনশনের টাকা উত্তোলনের কথা বলে ৩ লাখ টাকা নেন কামরুল হাসান। পরে তিনি ভুক্তভোগীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন দেখান এবং অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন।

পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে আরিফা তাঁর টাকা ফেরত চাইলে তা দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ। এ ঘটনায় গত ৪ এপ্রিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন তিনি।

অভিযোগের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সভাপতি করা হয় জুনিয়র কনসালটেন্ট ডা. ফয়সাল বিন ইউসুফকে। অন্য সদস্যরা হলেন সহকারী সার্জন ডা. মো. শরিফুল ইসলাম ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সৈয়দ ইমতিয়াজ আহমেদ। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কমিটি কোনো প্রতিবেদন জমা দেয়নি।

হাসপাতালের একটি সূত্র জানায়, বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযুক্ত কামরুল হাসান নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ঘুষ ও প্রতারণার দায় স্বীকার করে মুচলেকা দিয়েছেন বলেও দাবি করা হয়।

অভিযুক্তের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। তদন্ত কমিটির সভাপতি ডা. ফয়সাল বিন ইউসুফ বলেন, “আপনি অফিসে আসুন, আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়া হবে।”

এ বিষয়ে সিংগাইর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফসান রেজা বলেন, “অভিযোগকারী তাঁর অভিযোগ প্রত্যাহার করে নেওয়ায় তদন্ত কমিটি কোনো প্রতিবেদন দেয়নি।”

এর আগে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে কামরুল হাসানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। ২০২০ সালের ৫ অক্টোবর তাঁর বিরুদ্ধে ১২টি অভিযোগ দাখিল হলে তাঁকে শাস্তিমূলক বদলি করে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে ২০২১ সালের ১০ নভেম্বর তিনি সিংগাইরে যোগ দেন।

সিংগাইরে যোগদানের পরও তাঁর বিরুদ্ধে নার্সদের বেতন নির্ধারণ ও বদলির তদবিরের নামে অর্থ নেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে টাকা ফেরত দিতে বাধ্য করা হয়। সরকারি কোয়ার্টারে বিনা ভাড়ায় বসবাসের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। নতুন এ অভিযোগের পর আবারও আলোচনায় এসেছেন কামরুল হাসান।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার

প্রবাসীদের ওমরাহর শেষ তারিখ জানাল সৌদি সরকার

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বরিশালে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

বাজার থেকে প্যাকেটজাত ভোজ্য তেল উধাও

নীলফামারী বাজার থেকে প্যাকেটজাত ভোজ্য তেল উধাও

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ পর্যবেক্ষণ মিশন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App