×

ঢাকা

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

Icon

মো. নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম

কামড় দেওয়া সাপসহ হাসপাতালে যুবক

ছবি: নিজস্ব

ফরিদপুরের সদরপুর উপজেলায় গোখরা সাপের ছোবলে আহত হয়ে সাপসহ হাসপাতালে চিকিৎসা নিতে আসল রিপন শিকদার (৩৫) নামের এক যুবক। 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে এ ঘটনা ঘটে।

রিপন উপজেলার ভাষানচর ইউনিয়নের আমিরাবাদ গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন দোকানদার।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে নিজ দোকানে কাজ করার সময় একটি দুর্ঘটনার শিকার হন রিপন শিকদার। দোকানের একটি বয়ামে হাত দিতে গেলে ভেতরে লুকিয়ে থাকা একটি বিষধর গোখরা সাপ তাকে ছোবল দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তবে বিচলিত না হয়ে রিপন শিকদার স্থানীয়দের সহায়তায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোটেন। অবাক করার মতো বিষয় হলো, যে সাপটি তাকে কামড় দিয়েছিল, সেটিকেও তিনি সাথে করে হাসপাতালে নিয়ে আসেন। জ্যান্ত সাপসহ রোগীকে হাসপাতালে দেখে সেখানে উপস্থিত সবার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহত রিপনকে দ্রুত সাপের বিষনাশক (এন্টিভেনম) প্রয়োগ করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

কর্তব্যরত চিকিৎসক ডা : এফতেখার জানান, সময়মতো হাসপাতালে আনার কারণে তার অবস্থা এখন স্থিতিশীল থাকলেও পরবর্তী কয়েক ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোকান বা ঘরের ভেতরে লুকিয়ে থাকা সাপ সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামে আরো ২ জনের মৃত্যু

হামে আরো ২ জনের মৃত্যু

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস, শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর পদ হারালেন শ্রমিকদল নেতা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

দেশের চার জেলায় বন্যার শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App