×

ঢাকা

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৭:১৪ পিএম

মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, প্রাণ গেল স্বামী-স্ত্রীর

ছবি: সংগৃহীত

ফরিদপুরের মধুখালী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেলে ট্রলির ধাক্কায় দুর্ঘটনায় এক যুবক ও তার স্ত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (১ মে) বিকেল তিনটার দিকে মহাসড়কের আলতুখান জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধুখালী উপজেলার আশাপুর গ্রামের তামিম মিয়া ও তার স্ত্রী শিবলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলে তামিম মিয়ার মৃত্যু হয়। আহত অবস্থায় তার স্ত্রী শিবলীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশি লিগে দলের মালিক হলেন একঝাঁক প্রোটিয়া তারকা

বিদেশি লিগে দলের মালিক হলেন একঝাঁক প্রোটিয়া তারকা

মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড: পরিবেশবান্ধব দৃষ্টান্ত গড়ছে ম্যাক্স

মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড: পরিবেশবান্ধব দৃষ্টান্ত গড়ছে ম্যাক্স

প্রশিক্ষণ নিতে লাহোর যাচ্ছেন সরকারের ১১ কর্মকর্তা

প্রশিক্ষণ নিতে লাহোর যাচ্ছেন সরকারের ১১ কর্মকর্তা

 ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

ফিক্সিং তদন্তের অস্থিরতার মাঝেই কানাডার দায়িত্বে নেপাল ও আফগানিস্তানের সাবেক কোচ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App