×

ঢাকা

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

Icon

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মে ২০২৬, ১০:৩৩ পিএম

গলায় ফাঁস দেওয়া অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর জোসনা বিশ্বাস (৪৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) দুপুরে উপজেলার চর বিষ্ণুপুর গ্রামের একটি পুকুরপাড়ের গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে জোসনা বিশ্বাস নিজ বাড়ি থেকে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে সদরপুর বাজারের উদ্দেশ্যে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি। তার মেয়ে সাধনা বিশ্বাস ও ছেলে অমিত বিশ্বাসসহ স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় সদরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।

আজ শুক্রবার দুপুরে চর বিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত শিকদারের পুকুরপাড়ের একটি গাব গাছের ডালে ঝুলন্ত অবস্থায় জোসনা বিশ্বাসের মরদেহ দেখতে পায় স্থানীয় দুই শিশু। শিশুদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সদরপুর থানার এসআই মো. আফজাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং লাশ উদ্ধার করেন।

সদরপুর থানা পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ওই নারী বাড়ি থেকে স্বর্ণালঙ্কার নিয়ে বের হয়েছিলেন বলে পরিবার দাবি করছে, তাই এটি হত্যা না কি আত্মহত্যা—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

দেশে এলো আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

পশ্চিমবঙ্গে ১৫ কেন্দ্রে কারচুপি, পুনর্নির্বাচনের সিদ্ধান্ত

আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

রাশেদ প্রধান আওয়ামী লীগের মতোই একাত্তরের চেতনা বিক্রি করছে বিএনপি

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App