×

ঢাকা

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০২:৪০ পিএম

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লাইন লিকেজ থেকে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কেন্দ্রটির অন্তত ১২ জন কর্মকর্তা ও কর্মচারী দগ্ধ হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১টার দিকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব ক্যান্টিনে দুপুরের বুফে খাবার খাচ্ছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। খাবারের সময় হঠাৎ ক্যান্টিনের ভেতরে গ্যাস লিকেজ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে ক্যান্টিনে অবস্থানরতরা দগ্ধ হন। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে ঢাকার বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

দগ্ধ ১২ জনই জেরা মেঘনা ঘাট বিদ্যুৎকেন্দ্রের কর্মরত বলে জানা গেছে। আহতরা হলেন নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), আমির (২৫), শঙ্কর (২৫), কাউসার (৩০), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), আল-আমিন (৪০), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) এবং বদরুল হায়দার (৫০)। দগ্ধদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে হাত, মুখ ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে কারখানা থেকে দগ্ধ ১২ জন রোগীকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা নিরূপণ করা হচ্ছে এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

পাকিস্তানকে হারিয়ে সুখবর পেলেন শান্ত-রানা-তাসকিনরা

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাস বয়সী শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সরকারের ৭ দপ্তরের শীর্ষ পর্যায়ে রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App