×

সিলেট

সিলেটে হাম উপসর্গে আরো তিন শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৩:১৫ পিএম

সিলেটে হাম উপসর্গে আরো  তিন শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। 

বুধবার(১৩ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। একই সময়ে নতুন করে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরো ৯২ জন শিশু। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার নাজিম উদ্দিনের দুই বছর তিন মাস বয়সী শিশু হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুর ফতেহপুরের বিলাল আহমদের এক বছর পাঁচ মাস বয়সী শিশু রাইসা জান্নাত ও ছাতকের তোফায়েল আহমদের আট মাস বয়সী শিশু আরিয়া জান্নাত। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে নতুন করে ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ২৯৭ রোগী। তবে এ সময়ে নতুন কোনো রোগীর হাম শনাক্ত হয়নি।

উল্লেখ্য, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

শরণখোলায় জলবায়ু ও দুর্যোগ প্রস্তুতি মেলা

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জাবিতে জঙ্গলে নিয়ে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

নীলফামারী কুরবানির জন্য প্রস্তুত ৩ লক্ষ পশু

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের ‘অসৌজন্যমূলক আচরণ’, প্রেস ব্রিফিং বর্জন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App