×

ঢাকা

প্রস্তুত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

Icon

সুরেশ চন্দ্র রায়, মানিকগঞ্জ

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:২০ পিএম

প্রস্তুত আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট

ছবি: সংগৃহীত

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাথে রাজধানী ঢাকার অন্যতম সহজ যোগাযোগের মাধ্যম হচ্ছে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট। এ দুই নৌরুট দিয়ে ঈদের সময়ে অন্যান্য সময়ের চেয়ে যানবাহনের চাপ কয়েকগুণ চাপ বৃদ্ধি পায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফলে, ঈদে ঘরমুখো মানুষকে পোহাতে হয় চরম ভোগান্তি।

সংশ্লিষ্টরা জানান, যাত্রীদের ভোগান্তি লাঘবে জন্য আরিচা-কাজিরহাট নৌরুটে ৫টি ফেরি, ১২টি লঞ্চ ও ৬৫টি স্পিডবোট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এবং ২০ট লঞ্চ চলাচল করবে। এ সময় প্রাকৃতিক বড় ধরনের কোন সমস্যা না হলে এবারের পবিত্র ঈদুল আজহায় যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, আরিচা-কাজিরহাট নৌরুটে যানবাহনের মধ্যে বেশিরভাগ ট্রাক আর ছোট গাড়ি পারাপার হয়ে থাকে। দু'টি নৌরুটে ঈদের  আগে ও পরে ট্রাক পারাপার বন্ধ থাকবে। তবে, জরুরি পণ্য ও পশুবাহী  যানবাহন পারাপার করা হবে। এছাড়া, ফেরির যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য পাটুরিয়াঘাট এলাকায় ভাসমান কারখানা মধুমতি সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

জানা যায়, আরিচা-কাজিরহাট নৌরুটে নৌরুটের চ্যানেলের দূরত্ব ১৬ কিলোমিটার। একেকটি ফেরি গন্তব্য পৌছাতে দুই থেকে আড়াই ঘণ্টা  করে সময় লাগে। তবে, যমুনার বুকে কোথাও কোথাও চর জেগে উঠার কারণে ফেরিগুলোকে ৬কিলোমিটার পথ ঘুরে চলাচল করতে হচ্ছে। একারণে বেশি সময় লাগছে।

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ৯টি রো-রো, ৮টি মাঝারি-ছোট ফেরি চলাচল করবে। এ নৌরুটের চ্যানেলের দূরত্ব তিন কিলোমিটার। ফেরির আকারভেদে বর্তমানে নদী পার হতে সময় লাগছে ৩০ থেকে ৪৫ মিনিট।

বিআইডব্লিউটিএ সূত্রে আরও জানা গেছে, আরিচায় ২টি, কাজিরহাট ২টি, পাটুরিয়ায় ৫টি এবং দৌলতদিয়ায় ৩টি ফেরি ঘাট রয়েছে। এ সকল ঘাটের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। এছাড়া, ঘাটে কোন সমস্যা হলে তা তাৎক্ষণিক সমাধানের জন্য জনবল প্রস্তুত রাখা হয়েছে।

পাটুরিয়া ঘাটে ফেরির অপেক্ষায় থাকা পরিহনের চালক আব্দুল মজিদ বলেন, “পদ্মা সেতু চালুর পর স্বাভাবিক সময়ে ফেরি পেতে এখন আর তেমন সিরিয়ালে থাকতে হয় না। তবে, ঈদের সময়ে ভিড় বাড়ায় পারাপারের জন্য কিছু সময় অপেক্ষায় থাকতে হয়।

ফেরি পার হয়ে আসা যাত্রী রজ্জব আলী বলেন, ফেরি সংকট না হলে নৌরুটে তেমন কোন ভোগান্তি হয় না। আগের তুলনায় নৌরুটে চাপ অনেক কমেছে। ঈদের সময় ভিড় বৃদ্ধি পেলেও পর্যাপ্ত ফেরির কারণে ভোগান্তি না হওয়ার সম্ভাবনা বেশি। ফেরির যাত্রী পরিবহনে অতিরিক্ত অর্থ আদায় যাতে না হয় সে বিষয়টি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি।

আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, ‘আরিচা-কাজিরহাট নৌরুটে ঈদের সময় ব্যক্তিগত ছোট গাড়ির  চাপ বেড়ে যায়। তবে ছয়টি ফেরি চলাচল করায় তেমন কোনো ভোগান্তি হবে না। বর্তমানে এ নৌরুটে ৫টি ফেরি চলাচল করছে। দুই পারের ২টি করে মোট ৪টি ফেরি ঘাটে সচল রয়েছে।’

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) মোহাম্মদ সালাম হোসেন দৈনিক ভোরের কাগজকে বলেন, ‘ঈদকে সামনে রেখে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রাকৃতিক কোন দুর্যোগ না হলে এই রুটে যাত্রী ভোগান্তির কোনো সম্ভাবনা নেই। যানবাহন লোড-আনলোডের জন্য পাটুরিয়ায় ৫টি এবং দৌলতদিয়ায় ৩টি ঘাট সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।’

মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিপিএম বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-আরিচা মহাসড়ক ও আরিচা-পাটুরিয়া ঘাট এলাকায় যাত্রী এবং যানবাহনের নিরাপত্তায় জেলা পুলিশ, নৌপুলিশ, হাইওয়ে পুলিশের প্রায় সাড়ে সদস্য কাজ করবে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় র‌্যাব, কোস্টগার্ড, আনসার বাহিনী মোতায়েন করা থাকবে। আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষে। যাত্রীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য সংশ্লিষ্ট  এ সকল বাহিনী কাজ করবে। এছাড়া, এবার মাননীয় নৌপরিবহণ প্রতিমন্ত্রী মহোদয়ের নির্দেশনা রয়েছে যে,  দুর্ঘটনা গাড়ি ফেরিতে উঠার আগে সকল যাত্রীকে গাড়ি থেকে নেমে যেতে হবে। এরপর গাড়ি ফেরিতে উঠার পর যাত্রীরা যার যার আসনে গিয়ে বসবেন। 

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার গণমাধ্যমকে বলেন, আসন্ন ঈদুল আজহায় দেশের দক্ষিণ-পশ্চিম এবং উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুট দিয়ে পার হয়ে থাকেন। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন ও সার্বিক সেবা দেয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় এবং জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক তারা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, তারা বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটি’র প্রধান, রাজনৈতিক নের্তৃবৃন্দ, লঞ্চ, স্পিডবোট, পরিবহণ মালিক সমিতি’র নের্তৃবৃন্দদেরকে নিয়ে একটি সমন্বয় সভা করেছেন। এছাড়া, নদী ভাঙনের কারণে পাটুরিয়া লঞ্চঘাট সরিয়ে কড়াই তলায় নিয়ে আসা হয়েছে। যেটি ইতোমধ্যে মাননীয় নৌপরিবহণ প্রতিমন্ত্রী নিজে এসে দেখে গেছেন। এছাড়া, কাজে কোন গাফলতি থাকলে প্রথমে ওই এলাকার সংশ্লিষ্ট দপ্তর প্রধানকে জবাবদিহির আওতায় নিয়ে আসার নির্দেশনা রয়েছে। গত শুক্রবার জেলা প্রশাসক স্যার ঈদ উপলক্ষে পাটুরিয়া ঘাটের প্রস্তুতি দেখে গেছেন। এছাড়া, নৌপুলিশ, কোষ্টগার্ড, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ একাধিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঈদের আগে এবং পরে মোবাইল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কোন পরিবহনে ভাড়া বেশি নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ইরানের সংসদ স্পিকার হলেন গালিবাফ

ফের ইরানের সংসদ স্পিকার হলেন গালিবাফ

এআই মামলার ভুয়া মেসেজ, ডিএমপির সতর্কবার্তা

এআই মামলার ভুয়া মেসেজ, ডিএমপির সতর্কবার্তা

অক্সিজেনবাহী লরি ও বাসের সংঘর্ষ

অক্সিজেনবাহী লরি ও বাসের সংঘর্ষ

বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়ে নিহত

বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়ে নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App