×

জাতীয়

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে আরো ৩ ইউনিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৮:২৫ পিএম

কালশী বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে আরো ৩ ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে মিরপুরের কালশী বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ‘সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে কালশী বস্তিতে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরে আরো দু’টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বর্তমানে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো তিনটি ইউনিট পথে রয়েছে।’

তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফের ইরানের সংসদ স্পিকার হলেন গালিবাফ

ফের ইরানের সংসদ স্পিকার হলেন গালিবাফ

এআই মামলার ভুয়া মেসেজ, ডিএমপির সতর্কবার্তা

এআই মামলার ভুয়া মেসেজ, ডিএমপির সতর্কবার্তা

অক্সিজেনবাহী লরি ও বাসের সংঘর্ষ

অক্সিজেনবাহী লরি ও বাসের সংঘর্ষ

বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়ে নিহত

বাস-অটোরিকশা সংঘর্ষ, মা-মেয়ে নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App