×

ঢাকা

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

Icon

মাসুম বাদশাহ সিংগাইর (মানিকগঞ্জ)

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৯:৪৮ পিএম

সিংগাইরে সড়ক দুর্ঘটনা যুবক নিহত

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. কাউসার আহম্মেদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছে। এতে  মো. আরাফাত (১৮) নামে একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেলে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার কিটিংচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. কাউসার আহম্মেদ (১৮) উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামের মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে। 

আহত মো. আরাফাত (১৮) একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে ছেড়ে আসা সিংগাইরগামী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কাউসার আহম্মেদ নিহত হন। এ সময় মোটরসাইকেলের আরোহী আরাফাত গুরুতর আহত হলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

পাকিস্তানে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৭

পাকিস্তানে যাত্রীবাহী বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১৭

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

পিকআপভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী-সন্তান নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App