×

রোগব্যাধি

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:১৯ এএম

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

ছবি : সংগৃহীত

হামের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে রোববার (১২ এপ্রিল) থেকে। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এ ছাড়া আগামী ২০ এপ্রিল থেকে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হবে, যা চলবে ১১ মে পর্যন্ত। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এই টিকা নিতে পারবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় কার্যক্রম শুরু হয়। এসব এলাকা দেশের ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলায় অবস্থিত।

রোববার সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের কড়াইল বস্তির এরশাদ মাঠে ‘জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উদ্বোধন করবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

আরো পড়ুন : হামে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫৪টি ওয়ার্ডে তিনটি করে টিকাকেন্দ্র স্থাপন করা হয়েছে। এ এলাকায় মোট ৪ লাখ ৯৪ হাজার ৬৮৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬ থেকে ৯ মাস বয়সি ৪৭ হাজার ৬৬৮ শিশুকে টিকা দেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফারিয়া ফয়েজ জানান, তাদের পক্ষ থেকে প্রায় ৪ লাখ শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App