×

নাটক

শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা তাহিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম

শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা তাহিয়া

ছবি: সংগৃহীত

হঠাৎ করেই শোবিজকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া। সম্প্রতি নওবা তাহিয়া ফেসবুকে লিখেছেন, ‘মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর আমি সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে থামার। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকব।’

তার ভাষায়, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীনের মধ্যে, নিজের ভেতরে, শেখার মধ্যে এবং যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়—তাদের সঙ্গেই শান্তি খুঁজে পাচ্ছি। পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দিতেই জীবনের এই অধ্যায়টা আমার কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে।’

তিনি বলেন, এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—না নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়ত সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।

সবশেষে তিনি উল্লেখ করেন, হৃদয়ের গভীর থেকে আমাকে এতদিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।

নওবা তাহিয়া হোসাইন বিটিভিতে ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান ‘কাননে কুসুম কলি’-এর উপস্থাপনা করতেন। আবৃত্তিও করতেন তিনি।

তার শৈল্পিক উপস্থাপনার কারণেই পরবর্তীতে বিটিভিরই সাপ্তাহিক নাটক ‘ফেরার গল্প’ নাটকে অভিনয় করেন বর্ষা চরিত্রে। তিনিই ছিলেন নাটকের প্রধান চরিত্র। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

সেনাবাহিনীর পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

রাতে যেসব এলাকায় গ্যাস থাকবে না

উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা উত্তীর্ণ ১৪৩৮৪, ফলাফল দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App