×

নাটক

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৫ পিএম

নিজ শহরেই শেষ বিদায় শামস সুমনের

ছবি: সংগৃহীত

একসময়ের জনপ্রিয় টিভি নাটকের অভিনেতা শামস সুমননের শেষ ঠিকানা হচ্ছে তার প্রিয় শহর রাজশাহী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বাদ এশা রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদে তৃতীয় জানাজা শেষে হেতেম খাঁ গোরস্তানে তাকে দাফন করা হবে।

এর আগে রাজশাহীর ঝাউতলা মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বুধবার (১৮ মার্চ) সকালে ঢাকার চ্যানেল আই প্রাঙ্গণে প্রথম জানাজা শেষে মরদেহ রাজশাহীতে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা দেশে ফেরার পর দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা।

দীর্ঘ অভিনয়জীবনে নাটক ও চলচ্চিত্রে সমান দক্ষতা দেখিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন শামস সুমন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মন জানে না মনের ঠিকানা’ (২০১৬), ‘কক্সবাজারে কাকাতুয়া’ (২০১৬), ‘চোখের দেখা’ (২০১৬), ‘প্রিয়া তুমি সুখী হও’ (২০১৪), ‘আয়না কাহিনী’ (২০১৩), ‘বিদ্রোহী পদ্মা’ (২০০৬), ‘জয়যাত্রা’ (২০০৪), ‘নমুনা’ (২০০৮) ও ‘হ্যালো অমিত’ (২০১২)।

এ ছাড়া ২০০৮ সালে ‘স্বপ্নপূরণ’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়

বাণিজ্যমন্ত্রী সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়

অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলের মামলাগুলো যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে

মুখ্যমন্ত্রী হতে শুভেন্দুকে পার হতে হবে আরো এক ধাপ

মুখ্যমন্ত্রী হতে শুভেন্দুকে পার হতে হবে আরো এক ধাপ

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

এপ্রিলে ৪৬৩ সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App