×

অর্থনীতি

শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের শর্ত প্রত্যাহারের দাবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ০৬:১৪ পিএম

শেয়ারবাজারে কালোটাকা বিনিয়োগের শর্ত প্রত্যাহারের দাবি

আসিফ ইব্রাহিম।

২০২০-২১ অর্থবছরের জন্য শেয়ারবাজারে অপ্রদর্শিত বা কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে বাজেটে ৩ বছরের লক-ইন এর প্রস্তাবিত শর্ত প্রত্যাহারের দাবি করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (১৭ জুন) প্রস্তাবিত বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় অনলাইনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম। অনলাইন সংবাদ সম্মেলনে আরো অংশগ্রহণ করেন- সিএসইর পরিচালক সোহেল মাহমুদ শাকুর, মো. লিয়াকত হোসাইন চৌধুরী, ব্যারিস্টার আনিতা গাজী ইসলাম, মেজর (অব:) এমদাদুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক মামুন-উর-রশীদ।

সিএসই চেয়ারম্যান বলেন, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার ব্যবধান ১০ শতাংশ ছিল। তবে বাজেটে অতালিকাভুক্ত কোম্পানির কর হার ২ দশমিক ৫০ শতাংশ কমানোর মাধ্যমে সেই ব্যবধান ৭ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে করে ভালো ভালো কোম্পানিগুলো শেয়ারবাজারে আসতে নিরুৎসাহিত হবে। তাই তালিকাভুক্ত কোম্পানিগুলোর কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। এতে করে ভালো ভালো কোম্পানি শেয়ারবাজারে আসতে উৎসাহিত হবে বলে মনে করেন তিনি। কৌশলগত বিনিয়োগকারী পেতে সহযোগিতার জন্য সিএসইকে ৫ বছর কর অব্যাহতি দেওয়ারও আহ্বান করেছেন সিএসই চেয়ারম্যান। এছাড়া ব্রোকারহাউজগুলোকে শেয়ার লেনদেনের ওপর উৎসে কর কমানোর দাবি করেছেন।

সিএসইর অনলাইন সংবাদ সম্মেলনে অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান বলেন, একটি বিশেষ পরিস্থিতির কারনে ফ্লোরপ্রাইসের নির্দেশনাটি দেয়া হয়। তবে অন্যান্যদের মতো আমরাও শেয়ারবাজারে অবাধ ও উন্মুক্ত লেনদেন চাই। তাই আশা করি অচিরেই বিনিয়োগকারীরা সেই সুযোগ পাবে।

এর আগে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সঙ্গে (বিএসইসি) আলোচনায় অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকৃত অর্থ সম্পূর্ণভাবে লকইন ফ্রি এবং কর হার ৫ শতাংশ করার দাবি জানিয়েছে। এ লক্ষ্যে কমিশনকে দাবিগুলো বাস্তবায়নে করণীয় পদক্ষেপ নেয়ার আহ্বান করে।

এছাড়া ব্রোকারহাউজগুলোকে শেয়ার লেনদেনের ওপর উৎসে কর শুণ্য দশমিক ০৫ শতাংশের পরিবর্তে শুণ্য দশমিক ০১৫ শতাংশ করা, লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা ৫০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা, তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হার বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ এবং তালিকাভুক্ত ব্যাংক, ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির কর হার ৩৭ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩২ দশমিক ৫০ শতাংশ নির্ধারণ করা, দুইমাসের মার্জিন ঋণের সুদ মওকুফ ও চলতি অর্থবছরের সিডিবিএল বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব রক্ষনাবেক্ষণ ফি মওকুফের দাবি জানিয়েছে ডিএসই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App