×

অর্থনীতি

স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৯:৩২ পিএম

স্বর্ণের দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চ

ছবি : সংগৃহীত

দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে উঠেছে স্বর্ণ। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৬ টাকা। শুক্রবার (২৩ আগস্ট ) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দর বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) নতুন করে মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৬ হাজার ৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দর এক হাজার ৪৪৬ টাকা বাড়িয়ে এক লাখ ২০ হাজার ২৭৯ টাকা ধার্য করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৩৬ টাকা বাড়িয়ে এক লাখ ৩ হাজার ৯৮ টাকা ঠিক করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ২৭ টাকা, নতুন দর নির্ধারণ করা হয়েছে ৮৫ হাজার ২৪১ টাকা।

এর আগে গত ২১ আগস্ট সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দর এক হাজার ৪৩৫ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৮৩৩ টাকা ধার্য করা হয়। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ২৩৭ টাকা বাড়িয়ে এক লাখ এক হাজার ৮৬২ টাকা ঠিক করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের মূল্য এক হাজার ১৫ টাকা বাড়িয়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার পর্যন্ত এই দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।

আরো পড়ুন : ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদ গঠন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App