×

অর্থনীতি

জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্তে সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১০ পিএম

জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্তে সরকারকে ঢাকা চেম্বারের সাধুবাদ

ছবি: সংগৃহীত

বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে সব পর্যায়ে জ্বালানি তেলের মূল্য হ্রাসের সিদ্ধান্ত গ্রহণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রবিবার (১ সেপ্টেম্বর) এ সাধুবাদ জানানো হয়।

ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ মনে করেন, সরকারের এ সময়োপযোগী সিদ্ধান্তের কারণে আমাদের কৃষি ও শিল্পখাতে পণ্যের উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় হ্রাস পাবে, এছাড়াও পরিবহন খাতে ইতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে।

আরো পড়ুন: পিকেএসএফের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন জাকির আহমেদ খান

দেশের শিল্পখাতে জ্বালানির উচ্চ মূল্যের পাশাপাশি নিরবিচ্ছিন্ন জ্বালানির অপ্রতুলতার কারণে, শিল্পের পণ্য উৎপাদন এবং বিপননে খরচ বৃদ্ধি পাওয়ার ফলে সামগ্রিকভাবে ব্যবসা পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। জ্বালানির উচ্চ মূল্য হারের কারণে স্থানীয়ভাবে আমাদের দেশে মূল্যস্ফীতির হার বাড়ার ফলে দেশের জনগনের জীবন-জীবিকার ব্যয় ও ভোগান্তি বেড়েছে। জ্বালানির মূল্য হ্রাসের এ উদ্যোগের ফলে শিল্পে উৎপাদন ব্যয় কিছুটা হলেও হ্রাস পাবে এবং আমাদের প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধি করবে। 

ডিসিসিআই প্রত্যাশা করে, এ উদ্যোগ মূল্যস্ফীতি কমিয়ে আনতে কার্যকর ভূমিকা পালন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App