একই দিনে তিন দফায় কমলো সোনার দাম
অর্থনীতি ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
ছবি: সংগৃহীত
দেশের বাজারে দ্বিতীয় বারের মত কমলো সোনার দাম। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৫ হাজার ৪২৩ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম কমানো হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটা থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
এদিন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে দাম কমানোর এ সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, সকালে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা করা হয়েছিল।
এতে একই দিনে তিয় দফায় সোনার ১৩ হাজার ৯৩৯ টাকা দাম কমানো হলো। এর আগে কখনো একদিনে তিন দফায় সোনার দাম পরিবর্তনের ঘটনা ঘটেনি।
বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৪ হাজার ৪৩৩ টাকা কমিয়ে ২ লাখ ১ হাজার ৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে আজ সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করা হয়। ২১ ক্যারেট ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়।
এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা কমিয়ে ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা করা হয়। আজ বিকাল ৩টা ৪৪ মিনিট পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।
সোনার দাম কমানোর পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৩৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৮৭৫ টাকা কমিয়ে ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭৪৭ টাকা কমিয়ে ৫ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৫২৫ টাকা কমিয়ে ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
