×

অর্থনীতি

১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৮:০১ পিএম

১২ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত

দেড় মাস বিরতির পর আবারও বাজার থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। পরপর দুই দিনে মোট ১২ কোটি ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) ৭ কোটি ডলার এবং বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ৫ কোটি ডলার কেনা হয়েছে। চারটি বাণিজ্যিক ব্যাংক থেকে প্রতি ডলার ১২২ টাকা ৭৫ পয়সা দরে এই বৈদেশিক মুদ্রা সংগ্রহ করা হয়। এর আগে সর্বশেষ ২ মার্চ আড়াই কোটি ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক, তখন ডলারের দাম ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রা কেনার পরিমাণ দাঁড়িয়েছে ৫৬১ কোটি ৩৫ লাখ ডলার।

এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ পদ্ধতি অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বুধবার গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৭ বিলিয়ন ডলার, আর বিপিএম৬ হিসাবে রিজার্ভ ছিল ৩০ দশমিক ২০ বিলিয়ন ডলার।

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পরিবর্তনের আগে বৈদেশিক মুদ্রাবাজারে কিছুটা অস্থিরতা থাকলেও সাম্প্রতিক সময়ে ডলারের দরে তুলনামূলক স্থিতিশীলতা এসেছে। যদিও আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে মাঝে মধ্যে দরে সামান্য ওঠানামা দেখা যাচ্ছে।

মার্চের শুরুতে ডলারের দাম বেড়ে ১২২ টাকা ৭৫ পয়সায় পৌঁছায়, যা এর আগে দীর্ঘদিন ১২২ টাকা ২৫ থেকে ১২২ টাকা ৩০ পয়সার মধ্যে ছিল। তবে একই মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় বাজারে চাপ কমে।

এপ্রিলেও রেমিট্যান্স প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে প্রায় ১৭৮ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২২ শতাংশ বেশি।

অন্যদিকে, আমদানি কিছুটা বাড়লেও রপ্তানি কমে যাওয়ায় বাণিজ্য ঘাটতি বেড়ে ফেব্রুয়ারিতে প্রায় ১৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগে দীর্ঘদিন ডলারের বিনিময় হার ৮৪ টাকার আশেপাশে স্থিতিশীল ছিল। তবে করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে তা বেড়ে বর্তমান স্তরে পৌঁছায়। একই সময়ে রিজার্ভও উল্লেখযোগ্যভাবে কমে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

কাল যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

হরমুজ বন্ধে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকটের শঙ্কা

হরমুজ বন্ধে বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকটের শঙ্কা

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

যেসব এলাকায় গ্যাস থাকবে না শুক্রবার

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

রাজধানীতে দুই নারীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App