দেশে আজ স্বর্ণের বাজার মূল্য কত?
কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের স্বর্ণের বাজারে নিয়মিত ওঠানামা দেখা যাচ্ছে। সর্বশেষ ১৫ এপ্রিল সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করে। সেই দামের ভিত্তিতেই মঙ্গলবার (২১ এপ্রিল) দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
নতুন সমন্বয় অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে গত ৯ এপ্রিল সকালে বাজুস স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল। তখন ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় নির্ধারণ করা হয়েছিল।
আরো পড়ুন : উপচে পড়ছে সব ডিপো, তবু তেল নিয়ে হাহাকার
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৫৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩২ বার দাম বেড়েছে এবং ২৩ বার কমেছে। গত বছর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়।
এদিকে স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যুক্ত করতে হয়। তবে গয়নার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
