×

অর্থনীতি

চালু হচ্ছে সরকারি ৬ বন্ধ পাটকল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পিএম

চালু হচ্ছে সরকারি ৬ বন্ধ পাটকল

ছবি : সংগৃহীত

বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বন্ধ সরকারি পাটকলগুলোর মধ্যে ছয়টি আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে বন্ধ জুট মিল, কারখানা পুনরায় চালু ও ইজারা সংক্রান্ত বিষয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী, মন্ত্রণালয়ের সচিব, বিটিএমসি’র ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, পর্যায়ক্রমে বন্ধ থাকা অন্যান্য পাটকলও চালু অথবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই উদ্যোগের ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, রপ্তানি খাত সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা তার।

আরো পড়ুন : লোডশেডিং ছাড়াল ৪ হাজার মেগাওয়াট, দেশজুড়ে চরম ভোগান্তি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App