×

অর্থনীতি

স্বর্ণের দামে বড় পতন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৩৮ এএম

স্বর্ণের দামে বড় পতন

ছবি : সংগৃহীত

স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৫ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন : টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা পাওয়া যাবে না

এর আগে, গত ৩০ এপ্রিল সন্ধ্যায় সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

তখন ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা, যা কার্যকর হয়েছিল সেদিন সন্ধ্যা ৭টা থেকে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৩ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; এর মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ, ডাম্প ট্রাক পোড়ালো জনতা

সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ, ডাম্প ট্রাক পোড়ালো জনতা

শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস

জ্বালানির ওপর চাপ কমানোর লক্ষ্য শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস

মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App