×

আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১১:০৪ এএম

ব্রাজিলে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৩

ছবি : সংগৃহীত

ব্রাজিলের বেলো হরিজোন্তে শহরে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) সংঘটিত এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। খবর এনডিটিভির।

মিনাস জেরাইস অঙ্গরাজ্যের দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই পাইলট ও কো-পাইলট নিহত হন। বিমানে থাকা আরো তিনজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে আহতদের মধ্যে একজন মারা যান। বাকি দুজন বর্তমানে স্থিতিশীল অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানটি সরাসরি একটি ভবনে আঘাত হানলেও ভবনের ভেতরে থাকা কেউ আহত হননি। দমকলকর্মীরা জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার কোনো ‘তাৎক্ষণিক ঝুঁকি’ নেই।

আরো পড়ুন : পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে যা ভাবছে বাংলাদেশের দলগুলো

টিভি গ্লোবোর একটি হেলিকপ্টার ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করছিল এবং তারা বিমানের শেষ মুহূর্তের দৃশ্য ধারণ করে। ভিডিওতে দেখা যায়, বিমানটি দ্রুত নিচে নামছিল, উঁচু ভবন এড়াতে বাম দিকে মোড় নেয় এবং এরপর তিনতলা একটি ভবনে আছড়ে পড়ে পাশের একটি পার্কিং এলাকায় গিয়ে পড়ে।

দমকলকর্মীরা আরো জানান, বিমানটি ভবনের সিঁড়িঘরে আঘাত হানায় বড় ধরনের হতাহতের আশঙ্কা কমে যায়।

দমকল বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা বাসিন্দাদের নিরাপদে ভবন থেকে বের করে আনছেন।

ব্রাজিলের বিমান দুর্ঘটনা তদন্ত ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে মোট ১৫৩টি বিমান দুর্ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছেন ৬২ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

ভারতের নির্বাচন অভ্যন্তরীণ বিষয়, সম্পর্ককে প্রভাবিত করবে না : তথ্য উপদেষ্টা

সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ, ডাম্প ট্রাক পোড়ালো জনতা

সড়কে ঝরলো ব্যবসায়ীর প্রাণ, ডাম্প ট্রাক পোড়ালো জনতা

শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস

জ্বালানির ওপর চাপ কমানোর লক্ষ্য শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস

মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

মেডিকেল কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App