×

অর্থনীতি

৬ ব্যাংক থেকে আরো ৮৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:১৭ পিএম

৬ ব্যাংক থেকে আরো ৮৫ মিলিয়ন ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ছবি : সংগৃহীত

দেশে রেমিট্যান্স ও রপ্তানি আয় বাড়তে থাকায় বৈদেশিক মুদ্রার বাজারে ডলারের সরবরাহ বেড়েছে। এ পরিস্থিতিতে বাজার স্থিতিশীল রাখতে আবারও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৯ মে) কেন্দ্রীয় ব্যাংক ছয়টি ব্যাংক থেকে মোট ৮৫ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে পরিচালিত এ লেনদেনে প্রতি ডলারের মূল্য নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

এর একদিন আগে, সোমবারও একই দামে ছয়টি ব্যাংক থেকে আরো ১০০ মিলিয়ন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট প্রায় ৬ দশমিক ০৬৮ বিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ডলারের দর অতিরিক্ত কমে গেলে রপ্তানিকারক ও প্রবাসী আয় প্রেরণকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই বাজারে ডলারের মূল্য একটি গ্রহণযোগ্য পর্যায়ে ধরে রাখতেই কেন্দ্রীয় ব্যাংক এ উদ্যোগ নিয়েছে।

গত কয়েক মাস ধরে বাজার পরিস্থিতি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক ডলার কেনা-বেচা করে আসছে। আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে নিয়মিত ডলার বিক্রি করা হলেও, বর্তমানে উল্টো ব্যাংকগুলো থেকে ডলার কিনে রিজার্ভ শক্তিশালী করার কৌশল নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এ পদক্ষেপ বৈদেশিক মুদ্রার রিজার্ভের অবস্থান আরও উন্নত করতে সহায়তা করবে। একই সঙ্গে ডলারের বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের হস্তক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

বুমরাহকে ছাড়াই আফগান সিরিজের দল ঘোষণা ভারতের

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

ছোট্ট শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দুর্দান্ত ১৮ মিনিট

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

জনস্বাস্থ্যের চরম সংকটেও সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: জামায়াত

মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

অ্যামোনিয়াম নাইট্রেট সংকট মধ্যপাড়া খনিতে পাথর উত্তোলন বন্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App