×

শিক্ষা

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ০৩:৪৭ পিএম

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

ছবি: সংগৃহীত

দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে সমন্বিত ভর্তি পরীক্ষা ও আবেদনের সময়সূচী প্রকাশ হয়েছে। এগুলো হচ্ছে- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

বুধবার (২৬ এপ্রিল) চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ মে সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। ২২ মে রাত ১১টা ৫৯ মিনিটের পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। ১৭ জুন তিন বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

https://www.admissionckruet.ac.bd/- এই ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যাচাইবাছাইয়ের পর ৩ জুন পরীক্ষার জন্য যোগ্য আবেদনকারীর রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশ করা হবে। ৮ জুলাই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মেধাতালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, তিন বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ৩ হাজার ২১০ টি ও সংরক্ষিত ২১ টি মিলিয়ে মোট আসন ৩ হাজার ২৩১টি। চুয়েটে নিয়মিত ৯২০টি ও সংরক্ষিত ১১টিসহ মোট ৯৩১টি আসন, কুয়েটে নিয়মিত ১ হাজার ৬০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন এবং রুয়েটে নিয়মিত ১ হাজার ২৩০টি ও সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ২৩৫টি আসন।

ভর্তি পরীক্ষায় অংশ নিতে একজন শিক্ষার্থীকে ২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪ বা সমতুল্য গ্রেড থাকতে হবে। অথবা ‘এ’ লেভেল সনদধারী হতে হবে। এছাড়া আবেদনকারীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন বিষয়ে আলাদাভাবে জিপিএ ৫ পেতে হবে। অর্থাৎ তিন বিষয়ে মোট গ্রেড পয়েন্ট ১৫ হতে হবে। ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদেরও সমতুল্য গ্রেড পয়েন্ট থাকতে হবে।

দুই গ্রুপে ভাগ হয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘ক গ্রুপে আছে প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। ‘খ’ গ্রুপে আছে প্রকৌশল বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ। 'ক' গ্রুপের আবেদন ফি ১২০০ টাকা এবং 'খ' গ্রুপের আবেদন ফি ১৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App