×

শিক্ষা

অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ার হাবিপ্রবি শিক্ষক সমিতির

Icon

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৬:৩৭ পিএম

অনির্দিষ্টকালের কর্মবিরতির হুঁশিয়ার হাবিপ্রবি শিক্ষক সমিতির

ছবি : ভোরের কাগজ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রত্যাহার দাবিতে হুঁশিয়ারি দিয়েছেন হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান। তিনি বলেন, আমাদের দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। 

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে ড. মুহাম্মদ কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনের নিচে ঘণ্টাব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে হাবিপ্রবি শিক্ষক সমিতি।

উক্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোস্তাফিজার রহমান, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান, হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. বলরাম রায়সহ বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকবৃন্দ।

আরো পড়ুন : শিক্ষার্থী কম হলেও সব স্কুল একীভূত করা হবে না 

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতুশ্রুতি সুপার গ্রেড বিশ্বিবদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণ করে হাবিপ্রবি শিক্ষক সমিতি। কসূচিতে শিক্ষক নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষকেরা তাদের হতাশার এবং কর্মবিরতিতে থাকার ফলে কাজ করতে না পারার কষ্টের কথা বলেন। সেইসাথে তাদের দাবি আদায় না হলে তারা কতোটা কঠোর হতে পারেন সেই বার্তাও দেন।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্যকালে হাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাদেকুর রহমান হুশিয়ার করে বলেন, দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যাওয়া হবে এবং গুচ্ছ কার্যক্রম স্থগিত করা হবে। আমরা চাই আমাদের দাবি অতি দ্রুত মেনে নেয়া হোক এবং বিশ্ববিদ্যালয়ের সুন্দর পরিবেশ ফিরিয়ে দেয়া হোক। যদি দাবি মেনে নেয়া না হয় তাহলে কোনো শিক্ষক তাদের শিক্ষকতার কাজে অংশগ্রহণ করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App