×

শিক্ষা

জাবিতে ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ পিএম

জাবিতে ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছবি: ভোরের কাগজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে ‘মুসলিম উম্মাহ গঠন: নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণের পূর্বশর্ত' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ঢাকায় ইরান সাংস্কৃতিক কেন্দ্র এবং জাবির দর্শন বিভাগের যৌথ উদ্যোগে এ সেমিনার আয়োজিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ফিলসোফি স্টুডেন্ট ইউনিয়ন সহযোগিতা করে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী। তাতে প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুনির হোসেন তালুকদার এবং ইতিহাস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ গোলাম রব্বানি। সেমিনারে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের সহকারি অধ্যাপক এবং ফিলোসফি স্টুডেন্ট ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়াম্যান মোহাম্মদ উল্লাহ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকে যে বিষয়ে সেমিনারটির আয়োজন করা হয়েছে তা মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ইসলামকে অনুসরণ করে তারাই মুসলিম উম্মাহ। অর্থাৎ যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করে। আর যারা লক্ষ্য অর্জনের জন্য একই পথ অনুসরণ করবে তারা অবশ্যই ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ বিশ্বে মুসলমানদের মধ্যে অনৈক্য বিরাজ করছে।

তারা বলেন, বিভেদ-বিভাজন আজ মুসলমানদের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, সত্যিকারে ইসলামী উম্মাহ হিসেবে আত্মপ্রকাশ করতে পারে তাহলেই কেবল নয়া ইসলামি সভ্যতা বিনির্মাণ সম্ভব। যেখানে থাকবে না কোনো সংঘাত, হানাহানি। যে সভ্যতায় কেবলই বিরাজ করবে শান্তি ও সমৃদ্ধি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App