×

শিক্ষা

শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে মাউশির জরুরি বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৬ পিএম

শিক্ষকদের বকেয়া বেতন নিয়ে মাউশির জরুরি বার্তা

ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের আট মাসের বকেয়া বেতন সংক্রান্ত জরুরি নির্দেশনা দিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর বি. এম. আব্দুল হান্নান।

রোববার (০১ ফেব্রুয়ারি) এই নির্দেশনা জারি করা হয়। এতে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের বকেয়া বেতন Bill Submit করার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, মাউশি অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত জনবলদের বেতন ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সরাসরি তাদের ব্যাংক হিসাব নম্বরে EFT (Electronic Fund Transfer) এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। EFT-এর জন্য প্রতিষ্ঠান প্রধানদের মাধ্যমে তাদের প্রতিষ্ঠানের এমপিওভুক্ত সকল শিক্ষকের NID ও ব্যাংক তথ্য সংগ্রহ করা হয় এবং এরপর iBAS++ সিস্টেমে যাচাই করা হয়। যদি কোনো তথ্য Invalid হিসেবে শনাক্ত হয়, তবে তা সঠিক হওয়ার পর Bill Submit অপশনে যুক্ত করে বকেয়া বেতন প্রেরণ করা হয়।

মহাপরিচালক নির্দেশনায় বলেন, যে প্রতিষ্ঠানের শিক্ষক বা কর্মচারীর কোনো মাসের বেতন বা উৎসবভাতা বকেয়া আছে, সেই প্রতিষ্ঠানের প্রধানরা EMIS সিস্টেমের MPO-EFT মডিউলে লগইন করে Bill Submit অপশন থেকে প্রতিটি মাসের বিল আলাদাভাবে সাবমিট করবেন। দাখিলকৃত তথ্যের ভিত্তিতে শিক্ষকদের বকেয়া অর্থ প্রেরণ করা হবে।

উল্লেখ্য, EFT চালু হওয়ার পর ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত কোনো শিক্ষক ইতোমধ্যেই অনলাইন এমপিও আবেদন করে বকেয়া পেয়ে থাকলে, তাদের ক্ষেত্রে পেমেন্ট নেই অপশন ব্যবহার করতে হবে।

মাউশি আরও জানিয়েছে, প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষক-কর্মচারীর বকেয়া অর্থ বিধিমতো নির্ধারণ করে আলাদাভাবে Bill Submit করতে হবে। EFT-এর মাধ্যমে বেতন প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। ভুল তথ্যের কারণে যদি কোনো শিক্ষক অতিরিক্ত বা কম অর্থ পান, তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের উপর থাকবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যদি এমপিও তালিকায় থাকা কোনো শিক্ষক মৃত্যুবরণ বা পদত্যাগ করেন, তবে সংশ্লিষ্ট মাসের বেতন বিধিমতো নির্ধারণ করে Bill Submit করতে হবে। এছাড়া, সাময়িক বরখাস্ত, অনুমোদনহীন অনুপস্থিতি, Stop Payment, সনদ জালিয়াতি বা অন্য কোনো কারণে আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন প্রয়োজন হলে সেটিও Bill Submit অপশনে উল্লেখ করতে হবে।

মাউশি আরও জানায়, আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২৬-এর মধ্যে ডিসেম্বর-২০২৪ থেকে জুলাই-২০২৫ পর্যন্ত সকল বকেয়া এমপিও বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সতর্কভাবে অনুরোধ করা হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজানে গরুর মাংস, দুধ, ডিম কম দামে বিক্রি করবে সরকার

রমজানে গরুর মাংস, দুধ, ডিম কম দামে বিক্রি করবে সরকার

বিএনপি সরকারে এলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

বিএনপি সরকারে এলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

রাশিয়ার হামলায় ইউক্রেইনে শ্রমিক নিহত ১২

রাশিয়ার হামলায় ইউক্রেইনে শ্রমিক নিহত ১২

জামায়াত আমীরের এক্স আইডি ‘হ্যাকড’ হওয়া নিয়ে তোলপাড়

জামায়াত আমীরের এক্স আইডি ‘হ্যাকড’ হওয়া নিয়ে তোলপাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App