×

রাজনীতি

জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

জামায়াতে ইসলামী দেশটাকে আফগানিস্তান বানাতে চায়: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দিচ্ছেন। ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, বাংলাদেশকে সামনে এগোতে দিতে চায় না জামায়াতে ইসলামী এবং তারা দেশটাকে আফগানিস্তান বানাতে চায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ওরা বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। ওরা এমন একটি দল, যারা আমাদের সামনের দিকে যেতে বাধা দেয়। আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই।’

ফখরুল আরও বলেন, ‘জামায়াতের আমির নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি জানি না এটা সত্য না মিথ্যা। যদি তিনি এটা বলেন, তবে এটি অন্যায়। মহিলারা কখনোই এটা মেনে নেবে না।’

তিনি বলেন, ‘জামায়াত ইসলাম মহিলাদের কাজ করতে দিতে চায় না। বলে যে মহিলারা ঘরে থাকবে, কাজ করবে কীভাবে? গার্মেন্টসের মহিলাদের বলেছে, ৫ ঘণ্টার বেশি কাজ করা যাবে না। তারা কাজ না করলে খাবে কীভাবে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মেয়েরা যদি স্কুল-কলেজে না যায়, পড়াশোনা না করে, তাহলে চাকরি পাবে কোথায়? কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা দেবে না, এটা বাটপারি।’

‘নারী-পুরুষ সমান অধিকার নিয়ে বাংলাদেশে বাস করবে। বাংলাদেশের জনসংখ্যা ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি। ইসলাম ধর্মে বলা হয়েছে, মেয়েদের যে প্রাপ্য অধিকার, সেটা প্রদান করতে হবে।’ যোগ করেন তিনি।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতা-কর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রমজানে গরুর মাংস, দুধ, ডিম কম দামে বিক্রি করবে সরকার

রমজানে গরুর মাংস, দুধ, ডিম কম দামে বিক্রি করবে সরকার

বিএনপি সরকারে এলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

বিএনপি সরকারে এলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা: তারেক রহমান

রাশিয়ার হামলায় ইউক্রেইনে শ্রমিক নিহত ১২

রাশিয়ার হামলায় ইউক্রেইনে শ্রমিক নিহত ১২

জামায়াত আমীরের এক্স আইডি ‘হ্যাকড’ হওয়া নিয়ে তোলপাড়

জামায়াত আমীরের এক্স আইডি ‘হ্যাকড’ হওয়া নিয়ে তোলপাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App