×

শিক্ষা

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৩:৩২ পিএম

পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ

ফাইল ছবি

পাঠ্যবইয়ে ফুটবল, ক্রিকেট, দাবাসহ সাতটি ক্রীড়া সম্পর্কিত পাঠ ও ব্যবহারিক বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে। 

প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত এ খেলাগুলো জাতীয় শিক্ষাক্রমে রাখা হবে।

বুধবার (২৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক চিঠি থেকে এ তথ্য জানা যায়। চিঠিটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যানকে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: প্রাথমিকের পর এবার স্কুল-কলেজেও আসছে সিদ্ধান্ত

চিঠিতে বলা হয়েছে, সারাদেশে শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গঠিত কমিটির প্রথম সভা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়।

সভায় প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস ও সাঁতারকে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

‘এমতাবস্থায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সাতটি ইভেন্ট পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে তুরস্ক

সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

সাতক্ষীরায় বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

ডিএমপির ট্রাফিক নির্দেশনা ২৬ মার্চ ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App