×

রংপুর

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

Icon

এ রায়হান চৌধুরী, পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৪:৫১ পিএম

পঞ্চগড়ে জাতীয় সড়কে বিআরটিএর অভিযান

ছবি: কাগজ প্রতিবেদক

পঞ্চগড়ে ঈদ যাত্রায় যাত্রীদের চলাচল নির্বীঘ্ন করতে বিআরটিএ ও জেলা প্রশাসন সড়কে বিশেষ  অভিযান শুরু করেছে।

আজ বুধবার (২৫মার্চ) সকালে শহরের চিনিকল এলাকায় জাতীয় মহাসড়কে  বিভিন্ন রকমের শতাধিক পরিবহনের বৈধ কাগজ পত্র না থাকায় তাৎখনিক জরিমানা আদায় করা হয়। বেপরোয়া যান বাহন সহ কাগজপত্র বিহীন পরিবহন মালিকদের সতর্ক করে আদায় করা হয় এই জরিমানা। 

বিআরটি এর পঞ্চগড় সার্কেল এর সহকারী  পরিচালক  তন্ময় কুমার ধর এবং  জেলা প্রশাসনের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে  এই অভিজান চলে ঘন্টাব্যাপী। ঈদে ঘর মুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ধারাবাহিক ভাবে এই অভিজান চলবে বলে জানানো হয়েছে। পবিত্র ঈদ উল ফেতরের আগ থেকে শুরু হওয়া  এই অভিযানে বিভিন্ন  পরিবহন থেকে প্রায় ২ লাখ টাকা  জরিমানা হিসেবে আদায় করে সরকারি কষাগারে জমা করা হয়েছে।

এই অভিযানের সাথে যাত্রীদের নিকট থেকে বাড়তি ভাড়া আদায় কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানিয়েছে বিআরটিএ। 



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

নতুন শিক্ষাক্রমে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হচ্ছে ৪ বিষয়

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

ইরানের পর 'হামলা বন্ধ করার' ঘোষণা দিলো ইসরায়েলও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App