×

শিক্ষা

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে টানা বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৩:৫৫ পিএম

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটিতে টানা বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা ছুটিতে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) ক্লাস শেষের পর থেকে এ ছুটি শুরু হবে। ছুটিতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ১৬ দিন, আর মাদরাসায় ২৩ দিন বন্ধ থাকবে।

বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২৪ মে থেকে ঈদ ও গরমের ছুটি শুরুর কথা। তবে তার আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে হবে শেষ ক্লাস। এরপর ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি থাকবে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও কলেজে ছুটি শুরু হবে ২২ মে থেকে, যা চলবে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে আবার ক্লাস শুরু হবে। ফলে শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

অন্যদিকে মাদরাসার শিক্ষার্থীদের ছুটি আরও দীর্ঘ। ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ২২ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। এতে মাদরাসার শিক্ষার্থীরা মোট ২৩ দিনের ছুটি পাচ্ছেন।

এদিকে জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর জুলাইয়ে একটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে একদিনের ছুটি থাকবে। এছাড়া ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার শোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বরেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি নির্ধারিত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

ট্রেনের ছাদে লুকিয়ে রাখা স্কুল ব্যাগে মিলল গাঁজা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

৮ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

ট্রাম্প-নেতানিয়াহুর ‘মাথার দাম’ নির্ধারণ করল ইরান

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

রাজারহাটে খামারিদের মাঝে প্রাণিসম্পদ বিভাগের উপকরণ বিতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App