×

শিক্ষা

কওমি’র মাস্টার্সের সমমর্যাদা বাতিলের আভাস নওফেলের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২১, ১২:৪১ এএম

কওমি মাদ্রাসায় বিশৃঙ্খলা হলে মাস্টার্সের সমমর্যাদা কেড়ে নেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি। তিনি বলেন, কওমি শিক্ষার সর্বোচ্চ ডিগ্রিকে সরকার সম্মান দিয়ে মাস্টার্সের সমমর্যাদা দিয়েছে। তারপরও যদি বিশৃঙ্খলা হয়, তাহলে বিষয়টি আবার বিবেচনা করে দেখতে হবে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর চট্টগ্রামে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নিষেধাজ্ঞা অমান্য করে কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে শিক্ষা উপমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে পুলিশ প্রশাসনকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার) থেকেই বিষয়টি মনিটরিং করা হচ্ছে। যারাই নির্দেশনা না মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আখতার প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App