×

অন্যান্য

তৌহিদ আফ্রিদির বিয়ের পর দীঘির প্রতিক্রিয়া: হাঁপ ছেড়ে বাঁচলেন দীঘি!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ১০:২৩ পিএম

তৌহিদ আফ্রিদির বিয়ের পর দীঘির প্রতিক্রিয়া: হাঁপ ছেড়ে বাঁচলেন দীঘি!

ছবি : সংগৃহীত

সম্প্রতি ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জনে চরম বিরক্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। যদিও তারা বারবার তাদের সম্পর্ককে নিখাদ বন্ধুত্ব হিসেবে বর্ণনা করেছেন, কিন্তু সেই গুঞ্জন থামেনি। অবশেষে, তৌহিদ আফ্রিদি অন্যত্র বিয়ে করায় সেই গুঞ্জনের সমাপ্তি ঘটেছে, যা দীঘির কাছে এক বিশাল মুক্তি।

এ বিষয়ে দীঘি একটি সংবাদমাধ্যমে বলেন, "সত্যি সত্যিই তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি। আমি তো বিয়ের পরপরই ওর ফোন ধরে বলেছি, 'যাক বাবা, তুই আমারে বাঁচাইছিস।' আফ্রিদি আমাকে বলছে, 'আমি তোকে বাঁচাইনি, আমি নিজেও বাঁচছি।' কারণ, আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে।"

দীঘি আরও জানান, আফ্রিদির বিয়ে একটি হঠাৎ ঘটনা ছিল। "এটা অনেকটা মেয়ে দেখতে গিয়ে বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল। ওই দিন শুধু দুজনের কাবিন হয়েছে। বিয়ের রাতে আমি জানতে পারি, আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে," বলেন দীঘি।

তিনি আরো বলেন, আফ্রিদি এবং তার নতুন স্ত্রী রামিসার প্রেমের সম্পর্কের কথা তিনি আগেই জানতেন। "আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম, তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো, তখন এ নিয়ে খুব হাসাহাসি করতাম," বলেন দীঘি।

এছাড়া, ১৪ নভেম্বর সামাজিক মাধ্যমে তৌহিদ আফ্রিদির বিয়ের ছবি ছড়িয়ে পড়ে, এবং পরবর্তীতে তিনি আনুষ্ঠানিকভাবে তার বিয়ের বিষয়টি ঘোষণা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App