×

বিনোদন

হ্যালোইনের ছবি নিয়ে হুমার সঙ্গে সোনাক্ষীর দ্বন্দ্ব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৫:৪৯ পিএম

হ্যালোইনের ছবি নিয়ে হুমার সঙ্গে সোনাক্ষীর দ্বন্দ্ব

সোনাক্ষী ও হুমা

হ্যালোইনের ছবি নিয়ে হুমার সঙ্গে সোনাক্ষীর দ্বন্দ্ব

বলিউড অভিনেত্রী হুমা কুরেশির বিরুদ্ধে চটেছেন আরেক তারকা সোনাক্ষি সিনহা! কারণ তার ছবি নিজের বলে চালিয়েছেন হুমা! অনুরাগীদের হ্যালোইনের শুভেচ্ছা জানিয়ে একটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করেন হুমা কুরেশি। এতে মুখটা হলুদ মাস্ক দিয়ে ঢাকা। খোলা চুলে শুধু চোখটা দেখা যাচ্ছে।

ক্যাপশনে তিনি লেখেন, ‘হ্যাপি হ্যালোইন। গত রাতের ছবি।’ আর ছবিটি দেখেই বেজায় ক্ষেপেছেন সোনাক্ষি। তার দাবি, সিনহাকন্যার ছবি নিজের বলে চালিয়েছেন হুমা। নিচে কমেন্টেবক্সে এসে সোনাক্ষি লেখেন, ‘কী ব্যাপার? কী করে আমার পারমিশন ছাড়া আমার ছবি পোস্ট করার তুমি সাহস পাচ্ছো? এমনকি নিজের নামে চালাচ্ছো!’

একই ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে অভিনেত্রী সোনাক্ষি অভিযোগটি পুনরায় তোলেন। লেখেন, ‘আমার ছবি নিজের বলে চালিয়ে পোস্ট করা বন্ধ করো, শুধু প্রশংসা পাওয়ার আশায়। তোমাকে আইনি নোটিশ পাঠাচ্ছি’। এদিকে, হুমার ভাই অভিনেতা সাকিব সেলিম সোনাক্ষির কমেন্টের উত্তরে লেখেন, ‘হাহাহা! এখানেও চিটিং!’

প্রত্যুত্তরে সোনাক্ষি বলেন, ‘ও আমার ছবিকে নিজের বলে শেয়ার করে নিজেকে শুধু সুন্দরী প্রমাণ করার চেষ্টা করছে। ওকে বোঝাও কিছু।’ তবে কমেন্ট বক্সের প্রশ্ন-উত্তরের পরে বিষয়টি পরিষ্কার হয়েছে যে, পুরো ঘটনাটাই মজার ছলে করেছেন সোনাক্ষি। সেই সঙ্গে এক ছবিতেই এই দুই তারকা ভক্তদের জানিয়েছেন হ্যালোইনের শুভেচ্ছাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App