×

বিনোদন

গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে মেহজাবিন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:১৪ পিএম

গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে মেহজাবিন

‘স্কয়ার সুরের সেরা’ অনুষ্ঠানের শুভানুধ্যায়ী ও কলাকুশলীদের সঙ্গে মডেল-অভিনেত্রী মেহজাবিন। ছবি: ভোরের কাগজ

গানের প্রতিযোগিতায় বিচারকের আসনে মেহজাবিন

এই সময়ের সবচাইতে জনপ্রিয় অভিনেত্রীদের একজন মেহজাবীন চৌধুরী এবার আসছেন গানের প্রতিযোগিতার বিচারক হয়ে। স্কয়ার গ্রুপের কর্মীদের নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’ অনুষ্ঠানে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থাকছে ভালোবাসার গানের পর্ব। আর মেহজাবিন এই বিশেষ পর্বে অতিথি বিচারকের আসন অলংকৃত করবেন। তার সাথে প্রতিযোগিতার মূল বিচারক হিসেবে সুরকার, সঙ্গীতশিল্পী এস আই টুটুল, সঙ্গীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সঙ্গীত পরিচালক, সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ থাকছেন।

মেহজাবিন গানের মানুষ নন। তবে গান ভীষণ ভালোবাসেন। মূল বিচারকেরা প্রতিযোগীদের গানের চুলচেরা বিশ্লেষণ করলেও মেহজাবীন দেখেছেন সবার আত্মবিশ্বাস, গানের উপস্থাপন, সর্বোপরি এক্স ফ্যাক্টর।

এ প্রসঙ্গে মেহজাবিন বলেন, একটি গ্রুপ অব কোম্পানিজের কর্মীদের নিয়ে একটি গানের রিয়েলিটি শোয়ের ভাবনাটিই অভিনব। আমি নিজেও যেহেতু রিয়েলিটি শোয়ের আবিষ্কার, সে কারণেই প্রতিযোগীদের অনুপ্রেরণা দেয়া ও সাহস যোগানোর জন্য একটি বিশেষ পর্বের অতিথি বিচারক হিসেবে অংশ নিয়েছি। সত্যি বলতে, এতো ভালো প্রতিযোগী একটি কোম্পানিতে রয়েছেন, ভাবা যায় না। পুরো আয়োজন আমাকে মুগ্ধ করেছে।

‘হারিয়ে যাও গানের টানে’ প্রত্যয় নিয়ে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’য় প্রতিযোগীদের গানের টানে হারিয়ে গিয়েছেন মেহজাবিন। আজকের এই বিশেষ পর্বে গানের লড়াইয়ে অংশ নেবেন স্কয়ার গ্রুপের আরিফুল, মুমু, হৃদয়, সুকান্ত, মুসা, মাসুদরানা, শাহ আলম, রাহিমুল, শাখাওয়াত ও ফ্লোরেন্স। তাদের সঙ্গে সময়ের অন্যতম জনপ্রিয় তারকা মেহজাবিনকে নাচতে, এমনকি অভিনয় করতেও দেখা যাবে। পুরো আয়োজনের সঞ্চালকের দায়িত্বে থাকছেন এ সময়ের জনপ্রিয় উপস্থাপিকা মৌসুমী মৌ। প্রযোজনায় অজয় পোদ্দার। ‘স্কয়ার সুরের সেরা’ অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে প্রতি শুক্র ও শনিবার, সন্ধ্যা সাড়ে সাতটায়, মাছরাঙা টেলিভিশনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App