×

বিনোদন

যশের সঙ্গে 'রকস্টার' লুকে নুসরাত ফারিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪২ পিএম

যশের সঙ্গে 'রকস্টার' লুকে নুসরাত ফারিয়া

যশ ও নুসরাত ফারিয়া

প্রথমবারের মতো ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়ার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন কলকাতার নায়ক যশ দাশগুপ্ত। যিনি কিনা আবার ওপার বাংলার অভিনেত্রী-সংসদ সদস্য নুসরাতের স্বামী। তবে এই সিনেমায় ঢাকার নুসরাতের প্রেমিক হিসেবে দেখা যাবে তাকে।

সিনেমাটির নাম ‘রকস্টার’। গত ১৮ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হয়েছে এর শুটিং। পরিচালক আয়ুষ্মান প্রত্যুষ। প্রথম দিনের শুটিংয়ে নুসরাত ফারিয়াকে ছাড়াই কাজ করেছিলেন যশ। পরদিনই হাজির হন নুসরাত ফারিয়া। এবার প্রকাশ্যে এলো এই সিনেমায় দুজনের প্রেমের দৃশ্য। যেখানে ‘রকিং’ পোশাকে হাজির বাংলাদেশি অভিনেত্রী।

নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমাটি থ্রিলার ঘরানার হলেও সঙ্গে থাকছে লাভ স্টোরি। পর্দায় যা ফুটিয়ে তুলব আমি আর যশ। সেভাবেই শুটিং হচ্ছে। আশা করি সবার ভালো লাগবে।’

প্রযোজক অরিন্দম দাস জানান, সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। বাংলার পাশাপাশি এটির হিন্দি সংস্করণও হবে। বাংলাদেশের পাশাপাশি মুক্তি দেওয়া হবে ভারতেও। বাংলাদেশ থেকে সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল।

উল্লেখ্য, বাংলাদেশের নায়িকা নুসরাত ফারিয়া পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘আশিকী’ দিয়ে কলকাতায় অভিষেক হয় তার। এরপর যৌথ প্রযোজনায় আরও ৫টি সিনেমা করেছেন তিনি। এগুলো হলো-হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বিবাহ অভিযান’, ‘বস ২’, ‘ইন্সপেক্টর নটি কে’। টালিগঞ্জের সিনেমা ‘বিবাহ অভিযান’ করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App