×

বিনোদন

নওয়াজের স্ত্রীর উপর নজরদারি চালাচ্ছিলেন নওয়াজের আইনজীবী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০১৮, ১১:১৭ এএম

নওয়াজের স্ত্রীর উপর নজরদারি চালাচ্ছিলেন নওয়াজের আইনজীবী
কিছুদিন আগে তাঁর স্ত্রী আলিয়া অঞ্জলির উপর নজরদারি চালানোর অভিযোগ উঠেছিল অভিনেতা নওয়াদউদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তে নেমে সম্প্রতি, নওয়াজের আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিস। তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, স্ত্রী আলিয়া অঞ্জলি সিদ্দিকির উপর নজরদারি চালানোর ক্ষেত্রে নওয়াজ নাকি যুক্ত নন। তাঁকে অঞ্জলি সিদ্দিকির ফোন কল খতিয়ে দেখতে বলেছিলেন নওয়াজের ভাই শামস সিদ্দিকি, পুলিসকে এমনটাই জানিয়েছেন নওয়াজের আইনজীবী রিজওয়ান। টানা ৪ ঘণ্টা ধরে আইনজীবী রিজওয়ানকে জিজ্ঞাসাবাদ করে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। এদিকে এই মামলায় ইতিমধ্যেই আইনজীবী রিজওয়ান সিদ্দিকিকে আদালতে তুলেছে থানে পুলিস। গত সপ্তাহে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে নওয়াজ ও তাঁর স্ত্রী অঞ্জলিকেও ডেকে পাঠায় পুলিস। অবশ্য এবিষয়ে আগেই স্বামীর পাশেই দাঁড়িয়েছেন অঞ্জলি। তিনি বলেছিলেন নওয়াজের বিরুদ্ধে মিথ্যে ও বানানো অভিযোগ আনা হচ্ছে। তিনি সেলিব্রিটি হওয়াতেই তাঁকে টার্গেট করা হচ্ছে। ইতিমধ্যেই বেআইনি ভাবে কললিস্ট খতিয়ে দেখার অপরাধে মোট ১১ জনকে গ্রেফতার করেছিল থানে পুলিস। তাঁদের মধ্যে ছিলেন খ্যাতনামা মহিলা গোয়েন্দা রজনী পণ্ডিতও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App