×

বিনোদন

সানি আজাদের হাফ সেঞ্চুরি ‘হারাতে দেবো না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০২২, ০২:১৫ পিএম

সানি আজাদের হাফ সেঞ্চুরি ‘হারাতে দেবো না’

‘হারাতে দেবোনা’ গানের মিউজিক ভিডিওর একটি চিত্র

নিজের সঙ্গীত ক্যারিয়ারের ৫০তম মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন সাংবাদিক ও কন্ঠশিল্পী সানি আজাদ। ‘হারাতে দেবোনা’ শিরোনামের গানটির কথা লিখেছেন জনপ্রিয় গীতিকার অনুরুপ আইচ। গানটির সুর ও সঙ্গীত করেছেন রিয়েল আশিক। গানটিতে সানির সঙ্গে কন্ঠ দিয়েছেন রাইসা খান। আসছে ঈদে অসাধারণ একটি মিউজিক ভিডিওসহ গানটি রিলিজ হবে ‘আর থ্রি টিউন’ ইউটিউব চ্যানেলে।

এই গানের মধ্য দিয়ে অনেকদিন পর আবারো মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হচ্ছেন সানি আজাদ নিজেই। ভিডিওতে তার সঙ্গে পারর্ফম করেছেন মডেল সাবরিনা শানু। ভিডিওটি নির্মাণ করেছেন অনন্তর হাসান। ক্যামেরায় ছিলেন এম কে মোশাররফ। এমনটাই জানালেন সানি আজাদ। বললেন, অল্প সময়ের মধ্যে আমার ৫০তম মৌলিক গান বাজারে আসছে। এটা অবশ্যই আমার জন্য অনেক বড় পাওয়া। এই গানটি নিয়ে আমাদের পুরো টিমেরও ব্যাপক পরিকল্পনা ছিল। আশা করছি; গানটি সবার হৃদয় ছুয়ে যাবে।

অনুরুপ আইচ বলেন, সানিকে আমি শুরু থেকেই সাপোর্ট করে আসছিলাম। কারণ সে অনেক ভালো গায় এবং তার পরিকল্পনাও ভালো। এর আগে আমার স্ত্রীর বাস্তব কাহিনী নিয়ে গানটিও সে অসাধারণ করেছিল। আশা করছি এ গানটিও সবার ভালো লাগবে। রিয়েল আশিক বলেন, সানি ভাই এ গানটিও অসাধারণ গেয়েছে। ভিডিওটি চমৎকার। আশা করছি; সবার ভালো লাগবে। উল্লেখ্য- এর আগে সানি আজাদের ‘আধাঁর’, দুই জীবন, তোর লাগিয়া’, ‘আমার যেদিন মরণ হবে’, ‘বেবী’, শিরোনামের গানগুলো ব্যাপক সাড়া ফেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App