×

বিনোদন

প্রতিমা উদ্বোধনে নেই বলিউড তারকারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২২, ০৮:০৯ পিএম

প্রতিমা উদ্বোধনে নেই বলিউড তারকারা

ফাইল ছবি

দুর্গাপূজা, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, যে উৎসবে নিজের সবটা উজার করে দেয় শহর কলকাতা। অলিগলি থেকে রাজপথ, সারা শহর বদলে ফেলে নিজের চেনা পরিচিত রূপ, সৌজন্যে কলকাতার কয়েকশ বারোয়ারি পূজা। সেখানে যেমন রয়েছে সাবেকি পূজা সেরকমই রয়েছে থিম পূজা, যা দেখতে প্যান্ডেল থেকে প্যান্ডেলে ভিড় জমান কলকাতাবাসীরা। তবে শুধু কলকাতাবাসী নয়, রাজকীয় এই উৎসব দেখতে পূজার কয়েকদিন শহরে শামিল হন দেশ-বিদেশের মানুষ।

প্রতি বছরই পূজা উদ্বোধনে হাজির হন বলিউডের সুপারস্টার থেকে শুরু করে তারকা ক্রিকেটাররাও। তবে এ বছর ছবিটা অনেকটাই ফিকে। শহরজুড়ে শুরু হয়ে গেছে পূজার উদ্বোধন। আগে পঞ্চমীতেই সচরাচর পূজার উদ্বোধন হতো। কিন্তু পণ্যরীতি ও বাণিজ্যরীতির হাত ধরে বদলেছে পূজার সমীকরণ।

পাশাপাশি দিন দিন বেড়েছে প্যান্ডেল ও প্রতিমা দেখার ভিড়, এখন মহালয়া থেকেই রাস্তায় নামেন দর্শনার্থীরা, তাই পূজার উদ্বোধনও এগিয়ে এসেছে। এবছর মহালয়ার তিন দিন আগে থেকেই শুরু হয়ে গেছে পূজার উদ্বোধন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেন শহরের কয়েকটি পূজার। তবে অন্য বছরের তুলনায় এবার পূজা উদ্বোধনে কার্যত দেখা নেই বলিউডের তারকাদের বা ক্রিকেটারদের। কেন কলকাতার পূজা থেকে মুখ ফেরালেন তারকারা? নাকি পূজা উদ্যোক্তারাই মুখ ফিরিয়েছেন তারকাদের থেকে। কিন্তু কেন?

২০২০ সালের মার্চ মাস থেকে দেশজুড়ে করোনার প্রকোপ বাড়তে শুরু করে। তার জেরেই গত দুবছর কার্যত বাড়িতে বসেই পূজা কেটেছে বাঙালি। পাশাপাশি এই বছরই কলকাতার দুর্গাপূজা পেয়েছে ইউনেস্কো হেরিটেজের স্বীকৃতি। তাই এই বছর পূজার জৌলুস যে আরো জাঁকজমকপূর্ণ হবে তা বলার অপেক্ষা রাখে না। সেজে উঠছে প্যান্ডেলগুলো। এবছর পূজার উদ্বোধনে কোন কোন তারকা আসছেন শহরে? ইভেন্ট ম্যানেজার তোচন ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তার গলায় শোনা গেল কার্যত হতাশার সুর।

তোচন ঘোষ বলেন, ‘পূজাতে এবার বেশি কোনো তারকা আসছে। সুনীল গ্রোভার আসছে ৩০ তারিখ। এছাড়া আর কোনো তারকাকে আমি আনছি না এবং বাকি কারা আসছে সে ব্যাপারে আমি যতদূর জানি যে, হয়তো একটি পূজা উদ্বোধনে গোবিন্দ আসতে পারেন, আর কেউ আসছেন না।’

আরেক ইভেন্ট ম্যানেজার বলেন যে, ‘এ বছর কোনো পূজা কর্তৃপক্ষই বেশি টাকা খরচ করতে বা টাকার বাহুল্য দেখাতে চাননি। কয়েকদিন ধরে শহরের নানা প্রভাবশালী ব্যক্তি যেভাবে সিআইডি ও ইডির নজরে পড়েছে সে কারণেই অনেকে বিশেষ বাহুল্য দেখাতে নারাজ। এছাড়া বেশিরভাগ বড় পূজা কর্তৃপক্ষ যাদের বলিউডের তারকা আনার সামর্থ্য আছে সেইসব বেশিরভাগ পূজাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন। তাই বলিউডের তারকাদের পূজা উদ্বোধনে বেশ ভাঁটা পড়েছে।’

তাহলে কী বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জেরেই গ্ল্যামারহীন হয়ে পড়ছে কলকাতার পূজা নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো সমীকরণ? কারণ যাই হোক না কেন বাস্তব এটাই যে বলিউডি গ্ল্যামারের যে ঝলকানি আলোকিত করে রাখতো কলকাতার বড় বড় পূজা মণ্ডপগুলোকে, এ বছরের দুর্গাপূজা তা থেকে কিছুটা বঞ্চিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App