×

বিনোদন

বিয়ে করলেন পলাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২২, ০৩:২৭ পিএম

বিয়ে করলেন পলাশ

ছবি: সংগৃহীত

বিয়ে করলেন পলাশ

ছবি: সংগৃহীত

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত কাবিলা ওরফে পলাশ বিয়ে করেছেন। কনের নাম নাফিসা। শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টের মাধ্যমে পলাশের বিয়ের খবরটি নিশ্চিত করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি।

জানা গেছে, পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। তবে গত বছরের নভেম্বরের দিকে পরিবারের কথায় নাফিসার সঙ্গে পরিচিত হন পলাশ। তখন জানতে পারেন, অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার অনেক আগে থেকে নাফিসা তাকে পছন্দ করতেন। পরিচয়ের মাস তিনেক পর পলাশ-নাফিসার সখ্যতা বাড়তে থাকে। বেশকিছু দিন আগে পরিবারের সম্মতিতে নাফিসাকে বিয়ে করেন তিনি। অভিনয়-নির্মাণ সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ততা যাচ্ছে পলাশের। এতই ব্যস্ত যে, এখনও মধুচন্দ্রিমাতে যেতে পারেননি।

বিয়ের বিষয়টি জানিয়ে পলাশ বলেন, বাবা মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।

তিনি আরও বলেন, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App