×

বিনোদন

হিজাবী পূজা চেরিকে নিয়ে তোলপাড়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০৪:২৩ পিএম

হিজাবী পূজা চেরিকে নিয়ে তোলপাড়

ছবি: সংগৃহীত

হিজাবী পূজা চেরিকে নিয়ে তোলপাড়

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে হিজাব পরিহিত অবস্থায় ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার শিশুশিল্পী থেকে নায়িকা বনে যাওয়া পূজা চেরি। সোমবার (১৯ ডিসেম্বর) ভেরিফায়েড পেজে নিজের হিজাব পরিহিত ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘ভদ্রতা মানবতার ফুল।’

এর আগে নায়িকা পূজা চেরিকে কখনও হিজাব পরা অবস্থায় দেখা যায়নি। ছবিটি পোস্ট করতেই তোলপাড় শুরু হয়েছে। এতে মুগ্ধতা প্রকাশ করেছেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার সমালোচকদের কেউ কেউ টিপ্পনি মেরেছেন।

প্রসঙ্গত, শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করলেও ‘নূরজাহান’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় পূজা চেরির। এরপর ‘পোড়ামন-২’ ও ‘দহন’ সিনেমায় অভিনয় করে তারকাখ্যাতি লাভ করেন তিনি। এছাড়া আমেরিকার ভিসা পাওয়ায় সুপারস্টার শাকিব খান-অপু বিশ্বাস-বুবলীকাণ্ডে বেশ আলোচিত-সমালোচিত হন পূজা চেরি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App