×

বিনোদন

মারমুখী সিক্রেট এজেন্ট প্রিয়াঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৩, ১০:১৯ এএম

মারমুখী সিক্রেট এজেন্ট প্রিয়াঙ্কা

ছবি: টুইটার থেকে সংগৃহীত

মারমুখী সিক্রেট এজেন্ট প্রিয়াঙ্কা
মারমুখী সিক্রেট এজেন্ট প্রিয়াঙ্কা

চারপাশে পড়ে আছে ভাঙা কাচের টুকরো। তার মাঝেই মেঝেতে পড়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউডের রুশো ব্রাদার্সের প্রযোজনায় তৈরি নতুন ওয়েব সিরিজ ‘সিটাডেল’। তার ফার্স্টলুকে এভাবেই দেখা গিয়েছে বলিউডের ‘গ্লোবাল আইকন’কে।

এক সময় মুম্বইয়ের ‘দেশি গার্ল’ ছিলেন প্রিয়াঙ্কা। তবে এখন তাঁর বাস মার্কিন মুলুকে। হলিউডে প্রিয়াঙ্কার প্রথম সিরিজ ছিল ‘কোয়ান্টিকো’। খবর সংবাদ প্রতিদিনের।

তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। মাঝে মেয়ে মালতীকে নিয়ে কয়েকটাদিন ব্যস্ত ছিলেন। পরে আবার ‘সিটাডেল’-এর কাজে মন দেন।

আমাজন প্রাইম ভিডিওয় দেখা যাবে ‘সিটাডেল’। সিরিজে নাদিয়া নামের সিক্রেট এজেন্টের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। তাঁর বিপরীতে রয়েছেন হলিউডের হ্যান্ডসম হাঙ্ক রিচার্ড ম্যাডেন। স্পাই-থ্রিলার এই সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে স্ট্যানলি টাসি, লেসলি ম্যানভিলর মতো অভিনেতাদের।

সিটাডেলের ভারতীয় ভার্সানে অভিনয় করছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সেখানে আবার বরুণ ধাওয়ানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। প্রিয়াঙ্কার লুকের প্রশংসা করেছেন সামান্থা। ফায়ার ইমোজি দিয়েছেন তিনি। একই ইমোজি দিয়ে স্ত্রী প্রিয়াঙ্কার ‘সিটাডেল’ লুকের তারিফ করেছেন মার্কিন পপ-তারকা নিক জোনাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App