×

বিনোদন

এক ডজন নাটক নিয়ে যাহের আলভীর ঈদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৩:৫০ পিএম

এক ডজন নাটক নিয়ে যাহের আলভীর ঈদ

ছবি: সংগৃহীত

এক ডজন নাটক নিয়ে যাহের আলভীর ঈদ

আর মাত্র কয়েকদিন বাকি তারপরেই মুসলিম ধর্মালম্বীদের ত্যাগের উৎসব কোরবানির ঈদ। ত্যাগের উৎসবকে আনন্দঘন করতে ছোট পর্দার শিল্পীদের আয়োজনের শেষ নেই। সেই ধারাবাহিকতায় এই ঈদে প্রায় এক ডজন নাটক নিয়ে মুক্তি পেতে যাচ্ছে বর্তমান সময়ের টেলিভিশন নাটকে নিয়মিত মুখ যাহের আলভী। নিয়মিত কাজ করছেন নাটক বিজ্ঞাপনে। বর্তমানে তিনি আসন্ন ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরই মধ্যে বেশকিছু নাটকের কাজ শেষ করেছেন। এবারের ঈদে তাকে প্রায় এক ডজন নতুন নাটকে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি।

নাটকগুলো প্রসঙ্গে যাহের আলভী বলেন, আগে আমার অনেক নাটক যেকোনো উৎসবে প্রচার হতো। এখন আমি গল্প দেখে নাটক করি তাই কাছের সংখ্যা কমে গিয়েছে। কাজ কম হলেও আমার কষ্ট নেই কারণ এখন যেকাজগুলো করছি সেগুলোর গল্প অসাধারণ। দর্শক আমাকে ভিন্ন ভাবে ভিন্ন জনরার গল্পে পাচ্ছে। এর আগেও যে কাজগুলো প্রচারিত হয়েছে সেগুলোতে খুব ভাল প্রশংসা পেয়েছি।

ঈদের কাজগুলো নিয়ে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করে যাহের আলভী আরও বললেন, আমি বরাবর গঠনমূলক সমালোচনা পছন্দ করি। কারণ, যারা আমার কাজের ভাল খারাপ দিকগুলো বলে আমার সেটা ভালই লাগে। আমি চাই আমার কাজের সমালোচনা করুন। তাহলে আমার জন্য সুবিধা হবে পরবর্তী কাজে ভুল গুলো ঠিক করে নিতে।

আসন্ন ঈদুল আযহায় যাহের আলভীর কয়েকটি উল্লেখযোগ্য নাটক হলো-কফি বয়, বুকটা জুড়ে বাবা, ভাই চাপে আছে, পিরিতের পেত্নি ভাল, বেয়াইন আমার ক্রাশ, কোরিয়ান বয়ফ্রেন্ড, বউ মানে ঝাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App