×

বিনোদন

কী করছেন অরিজিতের সঙ্গে অর্ণব!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩, ০৬:০৪ পিএম

কী করছেন অরিজিতের সঙ্গে অর্ণব!
কী করছেন অরিজিতের সঙ্গে অর্ণব!

কী করছেন অরিজিতের সঙ্গে অর্ণব!

একদিকে ভারতের শ্রেষ্ঠ শিল্পীদের মধ্যে অন্যতম অরিজিৎ সিংহ। অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অর্ণব। সম্প্রতি একসঙ্গে দেখা গেল দুই শিল্পীকে। তার পর থেকেই জল্পনা শুরু। তাহলে কি নতুন কোনো কাজ করবেন একসঙ্গে তারা? বাংলাদেশের জনপ্রিয় শিল্পী অর্ণব নিজের সোশ্যাল মিডিয়ায় অরিজিতের সঙ্গে ছবি পোস্ট করেন।

জানা যাচ্ছে, জিয়াগঞ্জে ছিলেন অর্ণব। তিনি অরিজিতের প্রতি মুগ্ধতা প্রকাশ করে লেখেন, ‘এতদিন পর দেখা। একটা দারুণ সময় উপহার দেয়ার জন্য অরিজিৎ তোমাকে ধন্যবাদ। গত সন্ধ্যাটা অসাধারণ কেটেছে। ইচ্ছা করছিল তোমার সঙ্গে আরো কিছুটা সময় থাকার। কী মজাদার সব খাবার। আর তোমার সঙ্গে দেখা হওয়াটা একটা উপহারের মতো।’

শেষে অর্ণব লেখেন, ‘খুব শিগগির গানটা পাঠাচ্ছি তোমাকে।’ তাতেই জল্পনা উস্কে দিয়েছেন অর্ণব। অরিজিৎ মায়ের প্রয়াণের পর বেশির ভাগ সময়ই জিয়াগঞ্জেই কাটান। অন্যদিকে, অর্ণব ‘কোক স্টুডিও বাংলা’র দায়িত্ব সামলাচ্ছেন। তাহলে কি এবার ‘কোক স্টুডিও বাংলা’তে শোনা যাবে অরিজিৎকে! এবার কি তাহলে অর্ণবের সঙ্গে নতুন কোনো কাজ করতে চলেছেন শিল্পী! সেটা সময় বলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App