×

বিনোদন

বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২৩, ০৭:১২ পিএম

বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা

ছবি: সংগৃহীত

বাংলাদেশে এসে ‘প্রিয়তমা’ দেখলেন ইধিকা

শাকিব খানের ‘প্রিয়তমা’ কলকাতার ইধিকা পাল কথা দিয়েছিলেন যদি কলকাতায় ‘প্রিয়তমা’ সিনেমাটি মুক্তি না পায় তবে বাংলাদেশে আসবেন তিনি। এখানে এসেই দেখবেন নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমাটি। সেই কথা রেখেছেন ওপার বাংলার এ অভিনেত্রী। যিনি এরইমধ্যে নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে বাংলার সিনেমাপ্রেমীদের কাছে প্রিয়তমা হয়ে ধরা দিয়েছেন।

বলার অপেক্ষা রাখে না, গান, গল্প ও নির্মাণে এই সিনেমাটি এরইমধ্যে দর্শকের ঢল নামিয়েছে সিনেমা হলে। যুগের সেরা তো বটেই, অনেকে দাবি করছেন ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার শীর্ষেও নাম লিখিয়েছে এই সিনেমা।

কোরবানি ঈদে মুক্তির পর থেকেই ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটি বড় আয়ের পথে এগুচ্ছে। মুক্তির চার সপ্তাহ পেরিয়েও হাউজফুল শো যাচ্ছে দেশের অসংখ্য প্রেক্ষাগৃহে। এমন একটি সিনেমার নায়িকা হতে পেরে আনন্দিত কলকাতার টিভি সিরিয়াল থেকে সিনেমায় আসা ইধিকা।

সিনেমায় তার অভিনয় নজড় কেড়েছে সবার। তিনি ২৪ জুলাই ঢাকার স্টার সিনেপ্লেক্সে উপভোগ করেছেন ‘প্রিয়তমা’ সিনেমাটি। সেই আনন্দ প্রকাশ করে তিনি ফেসবুকে লেখেন, ‘অনুভূতিগুলোকে লুকিয়ে রাখার অথবা ছদ্মবেশে রাখার অভ্যাস আমার। এবার বিগ স্ক্রিনে আমার প্রথম ফিচার ফিল্মটিও দেখলাম ছদ্মবেশে, শ্রোতাদের সঙ্গে’।

গোলাপি শাড়িতে মুখে মাস্ক দেয়া প্রিয়তমা ইধিকার ছবি দেখে ফেসবুকে চলছে হইচই। সিনেমাপ্রেমীরা সেই ছবির মন্তব্যের বাক্সে জমা করছেন অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। কেউ কেউ দাবি করছেন, বাংলাদেশের সিনেমায় তারা নিয়মিত চান প্রিয়তমাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App