×

বিনোদন

আজ ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৩, ০৮:৩০ এএম

আজ ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’
আজ ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’
দেশ-বিদেশ মাতিয়ে এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে ঈদুল আজহায় মুক্তি পাওয়া সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘প্রিয়তমা’। মঙ্গলবার (২২ আগস্ট) থেকে ওটিটি প্ল্যাটফর্ম বায়স্কোপে দেখা যাবে শাকিব খান অভিনীত এ সিনেমাটি। বায়স্কোপের অফিসিয়াল ফেসবুক পেজে ‘প্রিয়তমা’ মুক্তির ঘোষণা দেয়া হয়েছে। টিজারের পর ওটিটি প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে ‘প্রিয়তমা’র ট্রেলারও। যদিও প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির আগে ট্রেলার প্রকাশ করেননি ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা। ঈদুল আজহায় ১০০টির বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। এর টিজার, গান ও শাকিবের নতুন লুকের জন্য মুক্তির আগে থেকেই দর্শক মহলে আগ্রহ ছিল। মুক্তির প্রথম দিনই সিনেমা হলে দাপট দেখিয়েছে এ সিনেমা। শুধু তাই নয়, মুক্তির ১ মাস ২৪ দিনে এসেও ‘প্রিয়তমা’ আলোচনায়। সিনেমাটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। শাকিব খান ছাড়া এতে আরো অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল, কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, কাজী উজ্জ্বল, এলিনা শাম্মী, ডন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App