×

বিনোদন

ভারতে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন শ্বেতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩, ০৪:৩৩ পিএম

ভারতে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন শ্বেতা
ভারতে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন শ্বেতা

আগামী ৭২তম মিস ইউনিভার্সে ভারতের হয়ে অংশ নেবেন শ্বেতা সারদা। এবারের মিস ডিভা ইউনিভার্স-২০২৩ এর খেতাব জয় করলেন চন্ডিগড়ের শ্বেতা সারদা। মুম্বাইয়ে গত রবিবার অনুষ্ঠিত হল এই তারকাখচিত অনুষ্ঠানটি। সেখানেই সবার সামনে শ্বেতার মাথায় সেরার মুকুট পরিয়ে দেয়া হয়।

এদিন দিল্লির মেয়ে সোনাল কুকরেজা মিস ডিভা সুপারন্যাশনাল-২০২৩ এর খেতাব পান। আর রানার আপের মুকুট জেতেন কর্নাটকের তৃষা শেট্টি। একটি সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছেন তার জীবনের সব থেকে গর্বিত মুহূর্তগুলোর অন্যতম হল তিনি বলিউডের একাধিক অভিনেতা অভিনেত্রীকে নাচ শিখিয়েছেন, তাঁদের সঙ্গে কাজ করেছেন। এদের মধ্যে আছেন দীপিকা পাড়ুকোন, সালমান খান, ক্যাটরিনা কাইফ, মৌনি রায়। এমনকি মাধুরী দীক্ষিতও আছেন এই তালিকায়।

মিস ডিভা ইউনিভার্স-২০২২ দিভিতা রাই এদিন তাকে এই মুকুট পরিয়ে দেন। শ্বেতা তার নাচ বা গ্ল্যামার ওয়ার্ল্ডের দুনিয়ার বাইরেও শিক্ষা প্রচার, মেয়েদের জন্য সমান সুযোগ, সেলফ ডিফেন্স স্কিল শেখানো এসব নিয়েও কাজ করেন।

ভারতে ‘মিস ইউনিভার্স’ মুকুট জিতলেন শ্বেতা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App