×

বিনোদন

স্বাধীনতা দিবসে আসছে ‘একাত্তর’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২০, ০৪:১০ পিএম

স্বাধীনতা দিবসে আসছে ‘একাত্তর’

একাত্তরে অভিনয় করেন তিশা, মিথিলা ও প্রমুখ

অনলাইন প্ল্যাটফর্ম ‘হইচই’ - এ আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘একাত্তর’। শিবব্রত বর্মনের চিত্রনাট্যে থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তানিম নূর। অভিনয় করেছেন মুস্তাফা মনোয়ার, ইরেশ যাকের, রাফিয়াথ রশিদ মিথিলা, নুসরাত ইমরোজ তিশা, মোস্তাফিজুর নূর ইমরান, তারিক আনাম খান, শতাব্দী ওয়াদুদ, দীপান্বিতা মার্টিন প্রমুখ।

ওয়েব সিরিজ একাত্তরের কাহিনীর সূচনা হয় ১৯৭১ সালের শুরুতে, যখন আন্দোলনে উত্তাল পূর্ব বাংলা। পূর্ব বাংলার মানুষের ন্যায্য অধিকার থেকে তাদের বঞ্চিত করতে ‘অপারেশন বি্লটজ’ নামে একটি অপারেশনের প্ল্যান করে পাকিস্তান আর্মি। ক্যাপ্টেন সিরাজ নামের এক বাঙালি অফিসার গোপনে সেই ফাইল যোগাড় করে আন্তর্জাতিক গণমাধ্যমের হাতে তুলে দিতে চায়। তার পেছনে ধাওয়া করে পাকিস্তানী মেজর ওয়াসিম। এ সময় ক্যাপ্টেন সিরাজ জীবন বাঁচাতে সেলিমের গ্যারেজে আশ্রয় নেয়। ফাইলটি গণমধ্যমের হাতে পৌঁছাতে ক্যাপ্টেন সিরাজ মেজর ওয়াসিমের স্ত্রী সাংবাদিক রুহি বাটের সাহায্য চায়। এমনই এক গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি।

৫ মার্চ ডেইলি স্টার সেন্টারে হয়ে গেল ওয়েব সিরিজ ‘একাত্তর’-এর ফার্স্ট লুক রিভিল এবং চরিত্র পরিচিতি। অভিনেতাদের পাশপাশি এ সময় উপস্থিত ছিলেন ‘হইচই বাংলাদেশ’-এর বিজনেস লিড সাকিব আর খান, নির্মাতা প্রতিষ্ঠান ডোপ প্রডাকশন্সের তানিম নূর, দ্যা গুড কোম্পানির সিইও সরদার সানিয়াত হোসাইন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App