×

বিনোদন

হইচইতে কাঠবিড়ালী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২০, ০৪:০২ পিএম

হইচইতে কাঠবিড়ালী

কাঠ বিড়ালী সিনেমার পোস্টার

নিয়ামুল মুক্তা পরিচালিত প্রথম সিনেমা ‘কাঠবিড়ালি’ এ বছরের ১৭ জানুয়ারিতে মুক্তি পায়। সিনেমাটি মুক্তির পর থেকেই বেশ প্রশংসায় ভেসেছে। মুক্তির ৩ মাস পেরুনের সঙ্গে সঙ্গে সিনেমাটি জায়গা করে নিলো জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সাইট হইচই-তে।

আগামী ২৪ এপ্রিল থেকে সিনেমাটি দেখা যাবে এ সাইটে। বিষয়টি সম্পর্কে নির্মাতা নিয়ামুল মুক্তা জানিয়েছেন, দর্শকদের ভালবাসায় আমারা এতদূর এসেছি। আমরা আশা করছি দর্শকরা ডিজিটাল প্ল্যাটফর্মেও সিনেমাটি নিয়ে আগ্রহ নিয়ে দেখবেন। এছাড়া আগামী যেকোনো ঈদে সিনেমাটি টেলিভিশনে মুক্তির পরিকল্পনা আছে আমাদের।

তাসনিমুল তাজের চিত্রনাট্যে চিলেকোঠা ফিল্মস’র ব্যানারে নির্মিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া ও আসাদুজ্জামান আবীর। এছাড়া আরো অভিনয় করেছেন সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ ও তানজিনা রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App