×

বিনোদন

এক বছর চিনি খাননি কার্তিক আরিয়ান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ পিএম

এক বছর চিনি খাননি কার্তিক আরিয়ান

ছবি: সংগৃহীত

এক বছর মিষ্টি ছুঁয়েও দেখেননি অভিনেতা কার্তিক আরিয়ান। শেষমেশ রসমালাই দিয়ে ভাঙলেন ব্রত। হঠাৎ কেনই বা মিষ্টি ছেড়েছিলেন অভিনেতা? সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম পোস্টে সবটাই খোলসা করলেন তিনি।

সদ্য কবির খান পরিচালিত ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির শুটিংয়ের কাজ শেষ করেছেন তিনি। ইনস্টাগ্রামে কার্তিক যেই ভিডিয়ো ভাগ করে নিয়েছেন, তাতে দেখা যাচ্ছে অভিনেতাকে নিজের হাতে মিষ্টিমু‌খ করিয়ে দিচ্ছেন পরিচালক কবির খান। ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির শুটিংয়ের শেষ দিনের এই ভিডিয়োটি বেশ ভাইরাল হয়ে‌ছে সামাজিকমাধ্যমে। 

ভিডিয়োটি ভাগ করে নিয়ে কার্তিক লিখেছেন, ‘এই রসমালাইটি আমায় জয়ের স্বাদ দিল। শেষমেশ প্রায় এক বছর পর আবার মিষ্টি খেলাম। টানা এক বছরের প্রস্তুতি ও আট মাস ধরে বিশ্বের বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে দিন-রাত শুটের পরে আজ ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির শুটিংয়ের যাত্রাপথ শেষ হল। যার অনুরোধে মিষ্টি ছাড়তে হয়েছিল, তারই হাতে রসমালাই খেয়ে মিষ্টিমুখ করলাম, এর থেকে ভাল আর কী বা হতে পারে! কবির খান স্যার, আপনি সত্যিই আমার কাছে অনুপ্রেরণা।’’

আসলে এই ছবির লুকের জন্য শরীর তৈরি করতেই চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলেন অভিনেতা কার্তিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App